হোম > বিশ্ব

আবারও কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক, যদি কিম আলোচনায় আগ্রহ দেখান। তিনি মনে করেন, কিমের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং সুযোগ পেলে দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি সাক্ষাৎ করতে প্রস্তুত।

সোমবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, কিমের সঙ্গে বৈঠকের সুযোগ এলে তিনি প্রয়োজনে তার সফরের সময়সূচি বাড়াতে রাজি। যদিও বিষয়টি আগে ভাবেননি, তবুও সম্ভাবনাটি উন্মুক্ত রেখেছেন।

সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করেছেন এবং কিমের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের পারমাণবিক অবস্থান স্বীকার করে, তবেই বৈঠক সম্ভব। কিমের মতে, এটি একটি অপরিবর্তনীয় অবস্থান।

উল্লেখ্য, ট্রাম্প ও কিম সর্বশেষ দেখা করেছিলেন ২০১৯ সালে, উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে। সেই বৈঠকটি ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি ছিল প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের উত্তর কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ।

ট্রাম্প বুধবার দক্ষিণ কোরিয়ায় যাবেন, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সিইও মধ্যাহ্নভোজে বক্তব্য রাখবেন এবং মার্কিন-এপেক নেতাদের নৈশভোজে অংশ নেবেন। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি