হোম > বিশ্ব

ভেনেজুলায় ভূমিকম্প: পাকিস্তানের শোক প্রকাশ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানী ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক, সহানুভূতি ও সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। বুধবার ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৩২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি, বিশেষ করে এই দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের জনগণের পক্ষ থেকে আমি ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি, বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমরা আহতদের জন্য দোয়া করছি এবং এই কঠিন ও সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত সবার পাশে আছি।’

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও ভূমিকম্পে সৃষ্ট প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ভবনের গণমাধ্যম শাখা থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সূত্র: জিও নিউজ

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স