হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় নিহত ৮৫

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরাইল গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার বাহিনীর হামলায় গাজায় একদিনে নিহত হয়েছেন কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

গাজায় গত রাতভর তীব্র হামলা চালায় ইসরাইল। বুধবার গাজায় কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন - যা গতকালের (মঙ্গলবার) তুলনায় দ্বিগুণেরও বেশি।

গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন নারী ও দুই শিশুও রয়েছে।

ইসরাইলি আক্রমণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন আল-আহলি স্টেডিয়ামে। সেখানেও হামলা থেকে রেহাই মেলেনি তাদের।

গাজা সিটির বাস্তুচ্যুত নারী নাজওয়া আল জাজিরাকে বলেন, ‘আমি হাতে যা ছিল তা নিয়েই চলে এসেছি। আমি আসলে কিছুই আনতে পারিনি। আমরা ভীত। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুবই ব্যয়বহুল। জিনিসপত্র আনার জন্য পর্যাপ্ত অর্থ নেই আমাদের।’

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির দাবি করেছেন যে ফিলিস্তিনিদের তাদের নিরাপত্তার জন্য দক্ষিণ দিকে ঠেলে দেয়া হচ্ছে।

তবে জাতিসংঘের তদন্তকারীরা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। এই সপ্তাহে দেয়া জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক পদক্ষেপের লক্ষ্য গাজার ওপর স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং অধিকৃত পশ্চিম তীর এবং ইসরাইলের অভ্যন্তরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ