হোম > বিশ্ব

শ্রীলংকায় বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৬

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

শ্রীলংকার বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ২১ জন। নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার ভোর থেকে দেশজুড়ে জরুরি পরিষেবা ছাড়া বেশিরভাগ ট্রেন বাতিল করা হয়েছে। খবর বিবিসির।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, চা উৎপাদনকারী জেলা বাদুল্লায় ভূমিধসে ২১ জন নিহত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সারাদেশে ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রায় ২০ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

নদীর পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় ডিটওয়া দেশটির পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। ডিটওয়া শুরুর দিকে পূর্ব উপকূলে গভীর নিম্নচাপ হিসেবে শুরু হয়েছিল। পরে এটি তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ভারতে স্থলভাগে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দ্বীপের কিছু মধ্য এবং উত্তরাঞ্চলে ২০০ মিমি-এরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এরআগে ২০০৩ সালের জুনে ভয়াবহ বন্যায় ২৫৪ জন নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।

আরএ

যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধ করতে হবে : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

যেভাবে সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করছে তুরস্ক

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৪, আহত অনেক

ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল

পারমাণবিক আইসব্রেকারে চড়ে বাংলাদেশি শিক্ষার্থীর উত্তর মেরু অভিযান

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল আটকাল আদালত

ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি

বিশিষ্ট সাহিত্যিক ডা. কামাল হোসেনের ইন্তেকাল