হোম > বিশ্ব

আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে ইসরাইলি সেনাদের

আতিকুর রহমান নগরী

ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। ইসরাইলের নেসেট সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি যুদ্ধের সময় ১৮ মাসে কমপক্ষে ২৭৯ জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, নেসেট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরাইলি সৈন্যদের উদ্বেগজনকহারে আত্মহত্যার চেষ্টা বেড়েছে। এই সময়ের মধ্যে ৩৬ জন আত্মহত্যার করে মৃত্যুবরণ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১২৪ জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করে মারা গেছে। তাদের মধ্যে ৬৮ শতাংশ বাধ্যতামূলক সামরিক বাহিনীতে কর্মরত, ২১ শতাংশ রিজার্ভ এবং ১১ শতাংশ স্থায়ী কর্তব্যরত।

নেসেটের বামপন্থী সদস্য ওফের কাসিফ বলেন, যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আত্মহত্যা মহামারী আকারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর বিপরীতে সৈন্যদের জন্য প্রকৃত সহায়তা ব্যবস্থা করা প্রয়োজন।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি