হোম > বিশ্ব

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কারা দিবস শুরু

আতিকুর রহমান নগরী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে। মঙ্গলবার তিনি স্থানীয় সময় সকাল ১০টার দিকে কারাগারে পৌঁছান।

এসময় প্যারিসে সারোকাজির বাড়ির সামনে জড়ো হয় শত শত সমর্থক। তাদের মধ্যে সারকোজির দুই ছেলে লুই ও পিয়েরেও ছিলেন। এসময় সমর্থকদের উদ্দেশে পিয়েরে বলেন, দয়া করে শুধু ভালোবাসার বার্তা দিন, এর বেশি কিছু নয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সারকোজি নিজেকে নির্দোষ দাবি করে লিখেন, আমি নির্দোষ। সত্য একদিন জয়ী হবেই। তবে সেই সত্যের মূল্য ভয়াবহ। তিনি আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং একজন নির্দোষ মানুষকে বন্দি করায় ফ্রান্সের জন্য তিনি গভীর দুঃখবোধ করছেন।

গত ২৫ সেপ্টেম্বর সারকোজির বিরুদ্ধো কারাদণ্ডের রায় দেয় ফরাসি আদালত। এসময় তিনি বলেন, আদালতের রায়ে তিনি ‘ভীত নন’। কারাগারে থাকার সময় বই লেখারও ঘোষণা দেন তিনি।

নিকোলাস সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। প্যারিসের লা সান্তে কারাগারে রাখা হয়েছে তাকে। তিনি কারাগারে ৯ বর্গমিটারের একটি আইসোলেশন উইংয় সেলে থাকবেন। একই কারাগারে রয়েছে মাদক চোরাচালান ও সন্ত্রাসী কাজে দণ্ডিত বন্দিরা। তাই নিরাপত্তা নিশ্চিত করতে তাকে একা রাখা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ফরাসি রাষ্ট্রপ্রধান কারাগারে গেছেন। এর আগে ১৯৪৫ সালে নাৎসিদের সহযোগিতার দায়ে ফিলিপ পেতাঁকে এবং ১৭৯৩ সালে সাবেক রাষ্ট্রপ্রধান রাজা ষোড়শ লুইকে কারাগারে যেতে হয়েছিল।

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান