হোম > বিশ্ব

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি ইরান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান। সামাজিকমাধ্যম এক্সে করা পোস্টে একথা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে গত দুই মাস ধরে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চলছে। তেহরান বলছে, এই আলোচনায় মার্কিন চাপের কোনো ভূমিকাই ছিল না।

সামাজিকমাধ্যম এক্সে করা পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গত সাত-আট দিনে আলোচনা আরো জোরদার হয়েছে। তিনি বলেন, মার্কিন হস্তক্ষেপ ও হুমকি আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করার পরিবর্তে ব্যাহত করেছে।

বাঘাই বলেন, তেহরান ও মাস্কাট বিদ্যমান করিডোরগুলো থেকে আলাদা, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য পথে সমঝোতায় পৌঁছাতে যাচ্ছি — সেটি উত্তরের পথও নয়, দক্ষিণের পথও নয় — বরং এমন একটি পথ যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করবে এবং আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।’

সূত্র: জিও নিউজ

আরএ

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন