হোম > বিশ্ব

ইরানে আবার হামলার হুমকি দিলো ট্রাম্প

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আবার তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে বড় ধরনের আরেকটি হামলা সমর্থন করবে।

ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, গত জুনে মার্কিন হামলার পর থেকে ইরান তাদের অস্ত্র তৈরির কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা করছে বলে ধারণা করেন তিনি।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তারা পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য জিনিস তৈরি করছে। যদি তারা সত্যিই তা করে, তাহলে আমরা আগের হামলায় ধ্বংস হওয়া স্থাপনার চেয়ে ভিন্ন কোনো স্থাপনা লক্ষ্য করব।”

তিনি ইরানকে সতর্ক করে বলেন, “আমরা জানি তারা কোথায় যাচ্ছে, কী করছে। আমি আশা করি তারা পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে, কারণ আমাদের বি-২ বোমারু বিমান ব্যবহারে ৩৭ ঘণ্টার দীর্ঘ যাত্রা করতে হয়, যা আমরা বারবার করতে চাই না।”

বর্তমানে মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সময়ে, চলতি মাসেই ইরান দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী