হোম > বিশ্ব

নিষেধাজ্ঞা তুলে নিতে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ করেছে ইরান। এ বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ট্রাম্প। বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরান বারবার জানতে চেয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে কিনা। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।’

তিনি বলেন, ‘আমি তাদের কথা শুনতে প্রস্তুত এবং আমরা দেখব কী হয়, তবে আমি এর জন্য উন্মুক্ত।’

তবে নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এরআগে সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন ইসরাইলকে সমর্থন, সামরিক ঘাঁটি বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্ভব নয়।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প ইরানের ওপর চাপ বৃদ্ধি করেন।

এরআগে দুই দেশ পারমাণবিক ইস্যুতে পাঁচ দফা আলোচনা করেছিল। তবে জুনে ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর থেকে আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। উভয়পক্ষের মধ্যে প্রধান বিরোধের বিষয় হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম।

আরএ

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট