হোম > বিশ্ব

ওষুধ সরবরাহে মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের ব্যবহার

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) দুর্গম এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জন্য ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহে একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে।

মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি রোববার (১১ মে) এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সাথে অংশীদারিত্বে পরিচালিত হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, এই উদ্যোগটি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ক্লিনিক থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) পর্যন্ত ওষুধ সরবরাহের কার্যকারিতা প্রদর্শনের জন্য একটি পাইলট প্রকল্প।

প্রকল্পের প্রথম পর্যায়টি চলতি বছরের শেষ প্রান্তিকে শুরু হবে, যেখানে দুটি নাদি কেন্দ্র যুক্ত থাকবে। এরপর ২০২৬ সালে তা ১৫০টি কেন্দ্রে এবং পরের বছর ৩৯২টি কেন্দ্রে সম্প্রসারিত করা হবে।

এমসিএমসি আরও জানায়, এই প্রকল্প পুত্রজায়ার লক্ষ্য অনুযায়ী প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা বিশেষ করে গ্রামীণ জনগণের জন্য আরও সহজলভ্য করার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি