হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বিমানটি হোনোলুলুর উদ্দেশে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই তাতে আগুন ধরে যায়। বিমানটি প্রায় ৩৮ হাজার গ্যালন জ্বালানি বহন করছিল।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন, ‘লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। পাইলট ও ক্রু সদস্যদের জন্য প্রার্থনা করুন।’

বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে যায় দমকল বাহিনীর শতাধিক সদস্য। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরএ

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থী আল-সাইয়েদকে যে ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পসহ বিরোধীরা

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

ভারতে মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে ড্রোন হামলা, শিশুসহ নিহত ১৪

ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত