হোম > বিশ্ব

ইসরাইলকে কড়া ভাষায় নিন্দা পাকিস্তান-তুরস্কের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গাজায় ইসরাইলের গণহত্যা থামছেই না। প্রতিদিন তারা নির্বিচারে হামলা চালিয়ে কেড়ে নিচ্ছে শত শত ফিলিস্তিনি নারী ও শিশুর প্রাণ। এ অবস্থায় ইসরাইলের চলমান নৃশংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ জানিয়েছেন পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকরা।

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

রোববার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই নেতা গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, ব্যাপক দুর্ভিক্ষ, জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে এর নিন্দা জানান।

তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ সময় একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করে দুই পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে অনুষ্ঠিতব্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের কূটনৈতিক অবস্থান আরও জোরালো করা প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান

ফুরিয়ে যাচ্ছে অস্ত্রভাণ্ডার, উৎপাদন ৪ গুণ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরান যুদ্ধের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৯০ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করল ইন্দোনেশিয়া

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র