হোম > বিশ্ব

গাজা পরিস্থিতি নিয়ে সত্য প্রকাশে পিছপা হবে না তুরস্ক

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় যা ঘটছে, সে সম্পর্কে সত্য প্রকাশ করা থেকে পিছপা হবে না তার দেশ। বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় যা ঘটছে তা ভুলে না যাওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তুরস্ক প্রতিটি ফ্রন্টে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে।’

তিনি বলেন, ‘সত্য প্রকাশের জন্য তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে এই দেশ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’ গাজায় যা ঘটছে সে বিষয়ে সত্য প্রকাশে তুর্কি গণমাধ্যমগুলোর ‘সাহসী’ ভূমিকার প্রশংসাও করেন তিনি।

এরদোয়ান বলেন, ‘গাজা গণহত্যার মুখে, তুর্কি গণমাধ্যম বিশেষ করে টিআরটি ও আনাদোলু, সত্যিই একটি সাহসী অবস্থান নিয়েছে।’

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা