হোম > বিশ্ব

সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার সচিবালয় নবান্নে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফকে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্বসচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।’

তার দাবি, আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য ভূমি হস্তান্তরের কাজে বাধা দিয়েছিল। এখন বিএসএফ যতটুকু জমি চাইবে, তা দেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে শুভেন্দু বলেন, নতুন সরকার ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল’ নীতিতে চলবে। দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের অর্ধেকেরও বেশি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরএ

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার