হোম > বিশ্ব

ইসরাইলের পতন নিশ্চিত: হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের পতন নিশ্চিত। কারণ ইসরাইল দখলদারিত্ব, অন্যায়-অবিচার ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি হুঁশিয়ারি দেন। খবর বার্তা সংস্থা মেহেরের।

আল-মানারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলের পেজার আক্রমণের প্রথম বার্ষিকীতে দেয়া ভাষণে হিজবুল্লাহ প্রধান জোর দিয়ে বলেছেন, পেজারের আহতরা আশার চাবিকাঠি এবং সর্বশক্তিমান আল্লাহর আনুগত্যে অনন্ত জীবনের মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন।

শেখ কাসেম বলেন, ‘আপনারা প্রতিরোধের জীবন্ত প্রতীক, যা বিশ্বের সকল জ্ঞানীদের মধ্যে অনুপ্রেরণা হিসেবে প্রতিধ্বনিত করে।’

তিনি আরো বলেন, আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে, ‘ইসরাইলের পতন হবে, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত। তবুও মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মুখোমুখি হবে, দুটি গৌরবময় গন্তব্যের পথে হেঁটে: বিজয় অথবা শাহাদাত। এর মধ্যেই নিহিত রয়েছে একটি চিরন্তন বিজয়।’

আরএ

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি