হোম > বিশ্ব

পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলো সিরিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা সানা

সিরিয়ার নতুন প্রশাসনের অধীনে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সংসদীয় নির্বাচন। রোববার বার্তা সংস্থা সানা একথা জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর এটাই হবে প্রথম সংসদ নির্বাচন। খবর বার্তা সংস্থা সানার।

সানার প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনের মাধ্যমে গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর নতুন সংসদ একটি বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

তবে সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে বর্তমান ব্যবস্থা সিরিয়ার প্রান্তিক সম্প্রদায়ের পর্যাপ্ত প্রতিনিধিত্ব করে না।

যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্থিতিশীল করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এ ঘোষণা এলো।

সানা জানিয়েছে, ২১০ সদস্যের পিপলস অ্যাসেম্বলির জন্য সকল নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ করা হবে।

পিপলস অ্যাসেম্বলির এক-তৃতীয়াংশ আসন প্রেসিডেন্ট আহমেদ আল শারা নিয়োগ করবেন।

কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল যে সেপ্টেম্বরে ভোটগ্রহণ হবে।

মার্চ মাসে শারা'র নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সময়কাল পরিচালনার জন্য একটি সাংবিধানিক ঘোষণা জারি করে সিরিয়া।

আরএ

ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির