হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় ৬২ ফিলিস্তিনি নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একদিনে অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি হামলার শিকার হন। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোর থেকে ইসরাইলি হামলায় মারা যান তারা। এদের মধ্যে ৩৮ জন মারা যান যুক্তরাষ্ট্র ও ইসরাইলে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর ত্রান শিবিরে।

গত সপ্তাহে ইসরাইল ঘোষণা দিয়েছিল, তারা কিছু এলাকায় যুদ্ধে ‘কৌশলগত যুদ্ধবিরতি’ বাস্তবায়ন শুরু করবে; যাতে মানবিক সহায়তা সরবরাহ সহজ হয়।

এর আগেও জিএইচএফ পরিচালিত স্থানে সহায়তা নিতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। যদিও গত সপ্তাহেই ইসরাইল ঘোষণা দিয়েছিল, মানবিক সহায়তা পৌঁছাতে সুবিধা দিতে তারা কিছু এলাকায় প্রতিদিনই হামলায় ‘কৌশলগত বিরতি’ দেবে।

ইসরাইল ২৭ জুলাই থেকে সামরিক অভিযানে দৈনিক বিরতি শুরুর ঘোষণা দেয়। তবে, শুধুমাত্র বুধবার এবং বৃহস্পতিবারই খাবার খুঁজতে গিয়ে ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস।

ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত সাহায্য পেতে গিয়ে কমপক্ষে এক হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ১৩৭৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জন শিশু।

আরএ

সেনাবাহিনীর সক্ষমতা বাড়িয়ে শক্তিশালী হচ্ছে চীন

ভারতে কি আবারো বিজেপিকে জেতানোর নীলনকশা চলছে

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

রুপির বিপরীতে টাকার ১১ দশমিক ৬ শতাংশ উত্থান