হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সংকট: মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

কারাকাসে মার্কিন হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটি পরিস্থিতি শান্ত রাখতে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে প্রস্তুত।

স্পেন জানিয়েছে, তারা ২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল (সিএনই) নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে। নির্বাচনের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া দেশ ছেড়ে স্পেনের রাজধানী মাদ্রিদে আশ্রয় নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলানকে স্পেন ইতোমধ্যে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। পাশাপাশি ভেনেজুয়েলার জন্য একটি গণতান্ত্রিক, আলোচনার মাধ্যমে অর্জিত ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে সহায়তা করতে স্পেন প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে সিএনই ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার অভিযোগ তুলে মাদুরোকে বিজয়ী ঘোষণা করে।

এসআর

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা