হোম > বিশ্ব

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর দ্য ডনের।

বিবৃতিতে বলা হয়, ১২ থেকে ১৩ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষে ভারতীয় ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল খারিজের ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে।

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের ক্ষেত্রে পাকিস্তানে ফিতনা-আল-খারিজ শব্দটি ব্যবহার করা হয়।

বিবৃতিতে জানানো হয়, খইপুর মোহমান্দ জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গুলি বিনিময় হয়। এতে সাতজন খারিজি মারা যায়।

দ্বিতীয় অভিযান চালানো হয় বান্নু জেলায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরো ছয় সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সন্ত্রাস নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত মাসে বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সন্ত্রাসী নিহত হয়।

এই বছরের শুরুতে পাকিস্তান ২০২৫ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় স্থানে ছিল, যেখানে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরএ

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি