হোম > বিশ্ব

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সামরিক অভিযান চালিয়ে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র! খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না!’

তিনি আরো বলেন, ‘এমন একটা সময় আসতে পারে, যখন আর যুক্তিসংগত আচরণ করা সম্ভব হবে না। যে কাজটি আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম, তা সম্ভবত সামরিকভাবে শেষ করতে বাধ্য হব। যদি তা হয়, তাহলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না!’

এদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব হিসেবে বর্ণনা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ।

সূত্র: জিও নিউজ

আরএ

‘ইরানে হামলার পর বিশ্বে পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বেড়েছে’

পুরো বিশ্ব বুঝে গেছে ট্রাম্প বোকা: ইরানের নিরাপত্তা প্রধান

পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে—শুভেন্দুর হুঁশিয়ারি

বাড়ির স্বপ্ন বাদ দিয়ে কেন শেয়ারবাজারে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের জেন-জি’রা

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বাণিজ্য আলোচনা ব্যর্থ

ছয় মাসের মধ্যে অমুসলিম বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত

২০২৫ সালে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি মার্কিন সেনা

ঝুঁকি সত্ত্বেও বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াল কানাডা

ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

গাজায় সাড়ে ৩ লাখেরও বেশি রোগীর তীব্র ওষুধ সংকট