হোম > বিশ্ব

ভেনেজুয়েলার সঙ্গে আলোচনার শুরু করার ইঙ্গিত দিলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারে। তিনি এমন সময় এ কথা বললেন যখন ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভেনেজুয়েলার উপকূল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ঘিরে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ক্রমবর্ধমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে ট্রাম্পের এই বক্তব্য সম্ভাব্য পথগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রোববার ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের বলেন, ‘আমরা মাদুরোর সঙ্গে আমাদের কিছু আলোচনা হতে পারে। তার ফল কী হয়, দেখা যাবে। তারা কথা বলতে চায়।’

ট্রাম্প মাদুরোর সঙ্গে আলোচনার সম্ভাবনা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউজে তিন দফা বৈঠক করেছেন।

এরআগে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলায় আক্রমণের বিষয়ে তিনি অনেকটাই মনস্থির করে ফেলেছেন।

আরএ

যুদ্ধের ক্ষতি সত্ত্বেও পারমাণবিক আলোচনায় আত্মবিশ্বাসী ইরান

ইরান যুদ্ধের ধাক্কায় স্থায়ীভাবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

ইরান গর্ব ও মর্যাদার প্রতীক: হিজবুল্লাহ

লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৮২৬, বাস্তুচ্যুত ১০ লাখের বেশি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহত ১ হাজার ২৬৫, আহত ২ হাজার ৮০০

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার