হোম > বিশ্ব

ট্রাম্প–শি বৈঠক: আলোচনায় প্রাধান্য পেলো যে বিষয়গুলো

আতিকুর রহমান নগরী

দক্ষিণ কোরিয়ার বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার বৈঠকে শেষ হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠকে শেষে বুসান ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে ট্রাম্প জানান, এটা একটি অসাধারণ বৈঠক ছিল। বৈঠকে শুল্ক কমানো, খনিজ, ফেন্টানাইল রাসায়নিকসহ বেশ কিছু বিষয়ে কথা বলেন দুই দেশের প্রেসিডেন্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এসময় ট্রাম্প জানান, বিরল খনিজের বাণিজ্য সংক্রান্ত বিষয়টি ‘সমাধান’ হয়েছে, এবং ‘চীনের পক্ষ থেকে এতে আর কোনো বাধা নেই’ — তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। সম্প্রতি চীন এসব খনিজ প্রক্রিয়াকরণে একচেটিয়া নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং এগুলোর রপ্তানিতে কঠোর বিধি-নিষেধ দিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত সব শুল্ক কমাবে, যা আগে ফেন্টানাইলের (এক ধরনের মাদক) রাসায়নিক উপাদান প্রবাহের প্রতিক্রিয়ায় আরোপ করা হয়েছিল— সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এছাড়া বেইজিং এনভিডিয়ার চিপ তৈরির ক্ষেত্রে প্রধান নির্বাহী জেনসেন হুয়াং-এর সঙ্গে কথা বলবে যেখানে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ‘এক ধরনের রেফারি’ হিসেবে কাজ করবে এই আলোচনায়।

ট্রাম্প বলেন, চীন পূর্ব ঘোষণা অনুযায়ী বিপুল পরিমাণ সয়াবিন কেনা শুরু করবে। এ ছাড়াও, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন ‘একসঙ্গে কাজ করবে’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তবে এখানে তাইওয়ান ইস্যু দুই নেতা কোনো আলোচনা করেননি। ট্রাম্প জানান, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন, আর এর পরেই প্রেসিডেন্ট শি পরে যুক্তরাষ্ট্র সফর করবেন।

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ