হোম > বিশ্ব

ভারতে বিধানসভা নির্বাচনে কোন রাজ্যে কারা এগিয়ে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম ও পুণ্ডুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের প্রকাশ করা সবশেষ ফলাফল অনুযায়ী আসামে বিজেপি ১৯টি আসনে, কেরালায় কংগ্রেস ২৮টি আসনে এবং তামিলনাড়ুতে এআইএডিএমকে ১১টি আসনে এগিয়ে রয়েছে।

সবচেয়ে বেশি নজরে থাকা রাজ্য পশ্চিমবঙ্গে মোদির বিজেপি তিনটি আসনে এগিয়ে আছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ভবানীপুর আসনের লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পিছিয়ে আছেন। এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

তবে এগুলো খুবই প্রাথমিক প্রবণতা এবং গণনা চলতে থাকায় এতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়।

সূত্র: বিবিসি

আরএ

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৮২ আসনে, তৃণমূল ১০৯ আসনে

জব্দ করা ইরানি জাহাজের ক্রুদের পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

ত্রাণবহরের কর্মীদের ওপর ইসরাইলি বাহিনীর ভয়াবহ নির্যাতনের অভিযোগ

ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

ইতালি ও ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, রোম যাচ্ছেন রুবিও

জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে বৈঠক

পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি: শুভেন্দু অধিকারী

হরমুজে মার্কিন পরিকল্পনায় আস্থা নেই জাহাজ মালিকদের

পশ্চিমবঙ্গে পরিবর্তন না প্রত্যাবর্তন, স্পষ্ট হবে দুপুরের মধ‍্যেই

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫০ আসনে, তৃণমূল ১২৫