হোম > বিশ্ব

সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান। বৃহস্পতিবার নুরনিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি । আমিরাত ইরানের ভূখণ্ডে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে বলে অভিযোগ করা হয় চিঠিতে।

চিঠিতে আমির সাঈদ ইরাভানি বলেছেন, “হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাদের এ সিদ্ধান্ত ছিল ‘আন্তর্জাতিকভাবে একটি অন্যায় কাজ’, যার জন্য রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে।”

তেহরান বলছে, সংযুক্ত আরব আমিরাতের ক্ষতিপূরণ প্রদানে আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে, যার মধ্যে সংঘটিত সব বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স