হোম > বিশ্ব

বাইরের শক্তির হুমকি ইরান নীরবে মেনে নেবে না: ইরানের সেনাপ্রধান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানানো এবং কঠোর বক্তব্যের পর এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাইরের শক্তির হুমকি ইরান নীরবে মেনে নেবে না।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্সে বরাতে হাতামি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যের মাত্রা বৃদ্ধিকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে এবং এর ধারাবাহিকতা কোনো প্রতিক্রিয়া ছাড়া সহ্য করবে না।”

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করতে পারে। একই সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে এসব বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইরানের সামরিক নেতৃত্বের এই বক্তব্য চলমান রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এসআর/এসআই

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন