হোম > বিশ্ব

একটি শব্দে আটকে আছে ইরান চুক্তি: রুবিও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, শব্দচয়ন নিয়ে বিরোধের কারণে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা আটকে আছে। মঙ্গলবার ভারত সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘একটি শব্দ, একটি বাক্য নিয়ে মতবিরোধের কারণে বিষয়টি নিষ্পত্তি হতে আরো কয়েক দিন সময় লাগবে। আমাদের এর সমাধান করতে হবে।’

হরমুজ প্রণালির কাছে ইরানের নৌযান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তিনি বলেন, ‘প্রণালি খোলা রাখতে হবে, এটি যেকোনোভাবেই হোক খোলা থাকবে।’

ভারতের জয়পুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ কাতারে কিছু আলোচনা হয়েছে। তাই আমরা দেখতে চাই, কোনো অগ্রগতি করা যায় কি না। আমার মনে হয়, প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে। তাই এটি চূড়ান্ত হতে কয়েক দিন সময় লাগতে পারে।’

যদিও ইরানি কর্মকর্তারা মার্কিন হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি, তবে ইরানের রাষ্ট্র সমর্থিত গণমাধ্যমগুলো একে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। এর আগেও যুদ্ধবিরতি চলাকালীন মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়েছে।

সূত্র: সিএনএন

আরএ

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা