হোম > বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ৯

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কাছে বন্দুক হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১টার ঠিক আগে বেকারসডাল টাউনশিপে একটি বারে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। খবর আল জাজিরার।

পুলিশ জানিয়েছে, প্রায় ১২ জন অজ্ঞাত সন্দেহভাজন দু’টি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহভাজনরা বারের ভেতরে থাকা লোকজনের ওপর গুলি চালায়। এরপর পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালাতে থাকে বন্দুকধারীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহত কমপক্ষে ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে।

জাতীয় ও প্রাদেশিক ক্রাইম ইউনিট, অপরাধ তদন্তকারী ও গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

পুলিশ জানিয়েছে যে তারা এখনো প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছেন। গুলি চালানোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার কাছে একটি বারে কমপক্ষে ১২ জনকে হত্যা করে সশস্ত্র ব্যক্তিরা।

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা