হোম > বিশ্ব

গ্রেটা থুনবার্গকে ট্রাম্পের উপহাস, চিকিৎসক দেখানোর পরামর্শ

আতিকুর রহমান নগরী

ছবি: স্কাই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ঝামেলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজে ব্যস্ত নন। তিনি এখন এসব নিয়ে ব্যস্ত।’

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদে ছিলেন সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘তার (গ্রেটা থুনবার্গ|) রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে, আমার মনে হয় তার চিকিৎকের পরামর্শ নেয়া উচিৎ।’

ট্রাম্প আরো বলেন, ‘তিনি (থুনবার্গ) খুব রাগান্বিত, তিনি পাগল।’

এর আগে, ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠায়।

বিভিন্ন দেশের ৪০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিউনিসিয়া থেকে গাজার দিকে যাত্রা করে। মিশনের লক্ষ্য ছিল গাজা উপত্যকার অবরোধ ভেঙে এর বাসিন্দাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়া।

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ