হোম > বিশ্ব

ইরান যুদ্ধ শেষ করতে কোনো তাড়াহুড়ো নেই: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ‘সময় নিয়ে কোনো চাপ নেই’। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধ শেষ করতে ‘তাড়াহুড়ো করছেন না’ তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি ‘ভালো চুক্তি’ চাইছেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের কাছে ‘তার চূড়ান্ত শর্তগুলো খুব স্পষ্ট করে উপস্থাপন করেছেন’।

লিভিট আরো বলেন, ওয়াশিংটন ইরান সরকারের জবাবের জন্য অপেক্ষা করছে।

এদিকে, ইসরাইলের গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হয়ে যাচ্ছে বলে তেল আবিবকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে, তেহরানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে।

সূত্র: বিবিসি

আরএ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ

নিজ দলের কোন্দলেও চাঙা মার্কিন মুসলিম ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থকেরা

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’

ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: জর্ডান