হোম > বিশ্ব

ইস্তাম্বুলে ইসরাইলবিরোধী ব্যাপক বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: সাবাহ

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার বিরুদ্ধে তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ করেছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থি মানুষ। এ সময় অনাহারে ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সাবাহ জানায়, শনিবার সন্ধ্যায় ইস্তাম্বুলের বায়েজিদ স্কয়ারে এ বিক্ষোভ হয়।

দেশটির বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত ‘সাপোর্ট টু প্যালেস্টাইন’-এর উদ্যোগে হাজার হাজার বিক্ষোভকারী ইস্তাম্বুলে জড়ো হন। বায়েজিদ স্কয়ার থেকে আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের দিকে যাত্রা করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় ক্রমবর্ধমান সহিংসতা এবং খাদ্য ও চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতি ও মানবিক সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গাজার জনগণের সাথে সংহতি প্রকাশ করার চেষ্টা করেন। বিক্ষোভের আয়োজকরা মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

‘হত্যাকারী ইসরাইল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’, ‘গাজার শিশুরা, আমাদের জন্য অপেক্ষা করো’ এ ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তুরস্ক সরকারের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি প্রধান আলি এরবাশ। অন্যদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান, ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক আইয়ুব কাদির ইনান, তুরস্কের সবচেয়ে জনপ্রিয় ড্রোন নির্মাতা বায়কারের চেয়ারপারসন সেলচুক বায়রাক্তার এবং বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়নের প্রধানরা।

গাজায় গণহত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা বাড়ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬১ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। সামরিক অভিযানের ফলে গাজা উপত্যকা প্রায় ধ্বংস হয়ে গেছে। বাড়ছে ক্ষুধা ও অনাহারে মৃত্যুর ঘটনা।

আরএ

তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

‘লড়াই সবে শুরু’—ভারতজুড়ে আন্দোলনের ডাক সিজেপির

মা-বাবাকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে পুলিশ, করা হয় হেনস্তা: ধ্রুব রাঠী

ভারতের বুলেট ট্রেন প্রকল্পে বড় ধাক্কা

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১০৯

ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি

১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব, কোন দেশের কত জন

মোদিকে ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ বললেন ককরোচ প্রধান

দিল্লিতে নারী বিক্ষোভকারীদের ওপর হামলা, হিন্দু রক্ষা দলের ৪ জন গ্রেপ্তার

ভারতীয় উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ