হোম > বিশ্ব

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলমানরা: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

ফ্রান্সে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে গণঅভিবাসনের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলমানরা ফ্রান্স দখল করে নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ২ লাখ ৬৬ হাজার মানুষ অংশ নেয়। এর মধ্যে শুধু প্যারিসেই ছিল প্রায় ৫৬ হাজার। শিক্ষার্থীরা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে স্কুল অবরোধ ও ক্লাস বর্জন করে আসছে।

প্যারিসে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত ৬ হাজার ৫০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে, যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।

কিশোরদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস, লাঠি ও অন্যান্য দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহারের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার পুলিশের স্টান গ্রেনেডের ঘটনায় ১৫ বছর বয়সি এক কিশোরের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে।

প্রায় সব ক্ষেত্রেই পুলিশের প্রতিক্রিয়া ছিল পরিস্থিতি অনুযায়ী যথাযথ এবং বিক্ষোভ সহিংস রূপ নিলেই কেবল পুলিশ হস্তক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু শিক্ষার্থীদের দাবি শুনে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্কুলের আশপাশে সহিংসতার নিন্দা করেছেন।

এদিকে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিক্ষোভটি ফ্রান্সের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। শিক্ষা খাতে অর্থসংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধি, দারিদ্র্য ও আয়বৈষম্য নিয়েও দেশটিতে অসন্তোষ বাড়ছে।

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যুদ্ধ বন্ধে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে: ভ্যান্স

‘ভোট চুরির মাধ্যমে ভারত দখল করা হয়েছে, কাউকে রেহাই দেওয়া হবে না’

বিশ্ববাজারে প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়াল তেলের দাম

এআই মানুষের নিয়ন্ত্রণে থাকবে, নাকি মানুষই এআইয়ের নিয়ন্ত্রণে যাবে

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে অফিসে সরাসরি কাজের গুরুত্ব আরো বাড়ছে

কৃষ্ণসাগরে ট্যাংকারে ইউক্রেনের হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

অস্ত্রের চেয়ে রাষ্ট্রের স্থিতিস্থাপকতা বেশি গুরুত্বপূর্ণ

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা