হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্য যুদ্ধ যেন পুতিনের জন্য আশীর্বাদ না হয়ে দাঁড়ায়: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার জানিয়েছেন, এ পর্যন্ত ৯২ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক বাণিজ্যিক এবং সরকারি চার্টার ফ্লাইটে দেশে ফিরে এসেছেন।

ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের কার্যক্রম সম্পর্কে সবশেষ তথ্য জানিয়েছেন তিনি।

লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সহায়তা করার জন্য কাজ চলছে বলেও জানান স্টারমার।

তিনি আরো বলেন, ইরান থেকে আসা হামলা প্রতিহত করতে সাইপ্রাসে যুক্তরাজ্যের “হাজার হাজার সামরিক সদস্য”, তিন স্কোয়াড্রন যুদ্ধবিমান এবং ড্রোন বিধ্বংসী দল মোতায়েন রয়েছে।

যুক্তরাজ্যের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে স্টারমার বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার গত কয়েকদিন মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে অবস্থান করেছেন।

স্টারমার আজ সকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করেছেন এবং শিগগিরই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠক করবেন।

তিনি বলেন, “ইউক্রেনকে সমর্থন করার দিকে আমাদের মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি।”

তিনি আরো জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোনোভাবেই ভ্লাদিমির পুতিনের জন্য বাড়তি কোনো সুবিধা বা আশীর্বাদ হওয়ার সুযোগ দেওয়া যাবে না।

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান