হোম > বিশ্ব

ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি পুরোপুরি ভেঙে পড়েছে

সাবেক সেনা কর্মকর্তার দাবি

আমার দেশ ডেস্ক

প্রবীন সাহনি

ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি শুধু ব্যর্থ হয়নি, বরং পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রবীন সাহনি নামে একজন সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা। রোববার এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

প্রবীন সাহনি একজন প্রতিরক্ষা বিশ্লেষক ও লেখক। তিনি ভারতের প্রতিরক্ষা নীতি, চীন ও পাকিস্তান বিষয়ক বিশ্লেষক।

এক্স পোস্টে তিনি বলেন, ‘আমি ব্যাখ্যা করতে পারি— কীভাবে গত ১১ বছরে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি শুধু ব্যর্থ হয়নি, পুরোপুরি ভেঙে পড়েছে। এতে বড় অবদান রেখেছে গেরুয়াভাবাপন্ন, অশিক্ষিত, আত্মম্ভরিতায় ভরা মুর্খ মূলধারার গণমাধ্যম, যার নেতৃত্বে রয়েছে রিপাবলিক ও এনডিটিভির মতো চ্যানেল।’

তিনি আরও বলেন, ‘এরা-ই (মিডিয়া) আসল দেশদ্রোহী—যারা ভারতের প্রকৃত উন্নয়নের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমি পাকিস্তান, চীন কিংবা অন্য কোনো দেশের গুপ্তচর নই। আমি একজন মানুষ—যিনি চান তার দেশ সত্যিকার অর্থে উন্নত হোক!’

দুর্যোগ মোকাবিলায় মালয়েশিয়াকে ৫০টি স্টারলিংক কিট দিল স্পেসএক্স

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার, দৈনিক পরিশোধন করবে ৭ লাখ ব্যারেল

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মমতার কঠোর হুঁশিয়ারি

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল মরক্কো, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্ষোভ

ভারতে মুসলিমদের নিশানা করে গাড়ি-জমির ধর্মভিত্তিক তথ্য চাইছে কমিশন: ওয়াইসি

জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাঁটাইয়ের ঝুঁকিতে

এআই দিয়ে কণ্ঠ নকল, আইনি সুরক্ষায় জাপানের আদালতের ঐতিহাসিক রায়