হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার কারণ জানালেন আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে মিত্র রাশিয়ার সঙ্গে আলোচনা করবেন তিনি।

ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর আরাগচি রাশিয়ায় পৌঁছান। তিনি সাংবাদিকদের বলেন, কোন শর্তগুলোর অধীনে আলোচনা চলতে পারে, তা নিয়েও কথা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের চলমান অবরোধের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক বিষয়। ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরাগচি জানান, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আরো আলোচনা হবে।

সূত্র: বিবিসি

আরএ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

কলকাতাজুড়ে পচা ডিমের নজিরবিহীন চাহিদা, কারণ শুনলে অবাক হবেন

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

বার্ড ফ্লুতে অ্যান্টার্কটিক দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

ক্ষেপণাস্ত্র শুধু ছোড়ার জন্য, আলোচনার জন্য নয়: ইরান

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা