হোম > বিশ্ব

বুরকিনা ফাসোতে সন্ত্রাসবিরোধী সেনা অভিযানে নিহত ৪ শতাধিক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযানে চার শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। গত মঙ্গলবার বেশ কয়েকটি সামরিক অবস্থানে সমন্বিত হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এসব হামলা প্রতিহত করে সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গত ৩০ জুন সিরবা অঞ্চলের গায়েরি এবং লিপতাকো অঞ্চলের সোলহান ও সেব্বা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়।

বিবৃতিতে দাবি করা হয়, ফ্রান্সের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলাগুলো চালিয়েছে। এর আগে সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল।

সেনাবাহিনীর তথ্যমতে, বিমান বাহিনীর সহায়তায় স্থল ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে এই হামলার জবাব দিয়েছে। বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুতে চালানো পাল্টা হামলায় চার শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে ২৫০টিরও বেশি মোটরসাইকেল, বিভিন্ন ক্যালিবারের ৩৫৩টি অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জামসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে।

সেনাবাহিনী আরো জানায়, এই অভিযানে তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, যারা পালিয়ে গেছে তাদের খুঁজে বের করতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল