হোম > বিশ্ব

কেউ ভাবেনি এটা সম্ভব, গাজায় যুদ্ধবিরতি বিষয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দিনটি আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ কেউ ভাবেনি যে এটি সম্ভব, বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও মিশর সফরের পর যুক্তরাষ্ট্রে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

গাজার যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরছে এটা বলা তড়িঘড়ি হয়ে যাবে কি না এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেক মানুষ এক-রাষ্ট্রীয় সমাধান পছন্দ করে।

কিছু মানুষ দুই-রাষ্ট্রীয় সমাধান পছন্দ করে। আমাদের দেখতে হবে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করিনি।

গতকাল মিশর ২০টি দেশের প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলনে গাজা সংক্রান্ত এক চুক্তিতে সই করেন ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে পৌঁছে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গাজা উপত্যকায় পরবর্তী কী হবে তা নিয়ে আলোচনা করেছিলেন।

তিনি প্রেসিডেন্ট না থাকলে শান্তি থাকবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি বলতে পারছি না কী ঘটবে। তবে যেই হোক না কেন, তার পক্ষে আমি লড়াই করব।

পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি লিখেছেন, "আজ ইসরায়েল ও মিশরে এত কিছু সম্পন্ন হয়েছে। অনেক কাজ, কিন্তু আমি অন্য কোনো উপায়ে এটি পেতে চাই না। এটি অন্য কোনো অভিজ্ঞতার মতো ছিল না!

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি