হোম > বিশ্ব

এশিয়ার বাজারে কমল তেলের দাম

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় স্থবির হয়ে আছে। এমন পরিস্থিতিতে আজ বুধবার সকালে এশিয়ার বাজারে কিছুটা কমেছে তেলের দাম ।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অগ্রসর হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেবেন। তিনি আরো বলেন, তেহরান একটি ‘সমন্বিত প্রস্তাব’ পেশ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবে।

আজ দিনের শুরুতে দাম বাড়লেও পরে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২০ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৮৯ দশমিক ২১ ডলারে দাঁড়ায়।

গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর এবং তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলার হুমকি দেয়ার পর থেকে জ্বালানি বাজার অস্থিতিশীল রয়েছে।

সূত্র: বিবিসি

আরএ

ট্রাম্পের উগ্রবাদের ভরাডুবি

নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

ইরান যুদ্ধের প্রভাবেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: ট্রাম্প

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে কিছু জায়গায়

মিসিসিপি ও আলাস্কায় সিনেট নির্বাচনের ফল জানা যাবে কয়েক দিন পর

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

হরমুজের কাছে জলদস্যুবিরোধী অভিযান বাড়াবে দক্ষিণ কোরিয়া

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত