হোম > বিশ্ব

তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে: ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরাইলি নাগরিকদের ওপর ইরানের হামলার জন্য ‘চরম মূল্য দিতে হবে’ তেহরানের বাসিন্দাদের।

আজ সোমবার রাতভর ইরানের হামলায় ইসরাইলের আটজন নিহত হয়েছেন বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

ইসরাইল কাৎজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ইসরিইলের বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে। যাতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সক্ষমতা ভেঙে পড়ে এবং তারা হামলা চালানো বন্ধ করে দেয়।

কাৎজ খামেনিকে ‘এক জন কাপুরুষ খুনি’ এবং ‘এক জন অহংকারী স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, ইসরায়েল ‘শিগগিরই পাল্টা হামলা চালাবে।’

গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় আগ্রাসনকারীরা। এরপরের দিন রাতে ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকে হামলা পাল্টা হামলা চলছে।

ইসরাইলি হামলায় ইরানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। এরমধ্যে সবশেষ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ও সামরিক বাহিনীর দুই জেনারেল নিহত হন।

আরএ

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার