হোম > বিশ্ব

জাপানে ভূমিকম্পে নিহত ১৩, বিদ্যুৎহীন ৩৬ হাজারের বেশি পরিবার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্ত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ কথা জানান। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। এদিকে ৩৬ হাজারের বেশি পরিবার এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনো চলছে।

তিনি জানান, নিহতদের পাশাপাশি অনেক মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এই ধসের ঘটনা ঘটে। এছাড়া একটি কাগজ কারখানার বিশাল চিমনিও ভেঙে পড়ে।

দেশটির দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। এদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াতসুশিরো কারখানায় একটি চিমনি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। এছাড়া পাশের নাগাসাকি প্রিফেকচারেও সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ইহুদিদের স্কুলে সসম্মানে ঝুলছে খামেনির ছবি

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই ইসরাইলের

ইসরাইলি পতাকা পায়ে পিষলেন কলম্বীয় র‌্যাপার, দিলেন ‘মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান

ইরান অভিযান নিয়ে ইসরাইলের সেনাপ্রধান ও নেতানিয়াহুর বিরোধ

হুথিরা যেভাবে সৌদি আরবের জন্য বড় হুমকি হয়ে উঠল

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন

ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মক্কা জোটের প্রতিনিধিরা