হোম > বিশ্ব

গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: আরব লিগ

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

পুরো গাজা দখলে ইসরাইলের পরিকল্পনাকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে আরব লিগ। সেইসঙ্গে এই পরিকল্পনাকে সব আরব রাষ্ট্রের বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানানো হয়েছে। রোববার মিশরের কায়রোতে আরব লীগের জরুরি বৈঠকের পর এক বিবৃতি এসব কথা বলা হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ এবং অনাহার নীতি পরিহার করতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে ইসরাইল সরকারের গাজা উপত্যকার পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ‘আগ্রাসন, গণহত্যা ও জাতিগত নির্মূল’ অভিযান চালানোর পরিকল্পনার নিন্দা জানানো হয়।

আরব লিগ বলেছে, এসব সিদ্ধান্ত ও পরিকল্পনা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সব আরব রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।’

আরব লিগ যৌথ মিসর-কাতার মধ্যস্থতার প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষত যুক্তরাষ্ট্রকে ‘দখলদার শক্তি হিসেবে ইসরাইলের আগ্রাসন ও অপরাধ বন্ধ এবং এর অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে চাপ প্রয়োগের’ আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সেনাবাহিনী খুব দ্রুত গাজা শহর দখল করবে। গাজা উপত্যকায় একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠান করতে চান বলেও জানান তিনি।

সম্প্রতি গাজা উপত্যকা থেকে হামাসকে নির্মূল করতে তার মন্ত্রিসভা নতুন করে বড় ধরনের অভিযান চালানো এবং গাজা ‍পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এর কয়েকদিন পর গাজা দখল করার ইচ্ছা প্রকাশের কথা অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

শনিবার থেকে গাজায় অনাহার ও অপুষ্টির কারণে পাঁচজন মারা গেছেন। যার ফলে অনাহারে মোট মৃতের সংখ্যা ২১৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারা আরো জানিয়েছে, ২০২৩ সাল থেকে ইসরেইলের সামরিক অভিযানের ফলে ৬১ হাজারের বেশি বেশি মানুষ নিহত হয়েছেন।

আরএ

ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

এবার স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

এবার পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

ইরান–আমিরাত মতবিরোধে ব্রিকস ঘোষণাপত্র নিয়ে অনিশ্চয়তা

হিজবুল্লাহর ৩০০ ডলারের ড্রোনে যেভাবে চ্যালেঞ্জের মুখে ইসরাইলি বাহিনী

ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবে গেছে ভারতীয় পণ্যবাহী জাহাজ

এবারের ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?

এক দশকে ব্রিটেনে ৫ প্রধানমন্ত্রীর বিদায়, এবার কি স্টারমারের পালা