হোম > বিশ্ব

‘লিটল ইতালি’ মানচিত্রে না রাখায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নিউইয়র্ক সিটির অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোর মানচিত্রে ‘লিটল ইতালি’ অন্তর্ভুক্ত না করায় শহরটির জন্য বরাদ্দকৃত কয়েক শ কোটি ডলারের তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলুর।

শুক্রবার হোয়াইট হাউসে কলম্বাস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ হুমকি দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের জাতিগত সম্প্রদায়গুলোর এলাকা চিহ্নিত করে সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছেন শহরটির কর্মকর্তারা। ওই মানচিত্রে ‘লিটল সেনেগাল’, ‘লিটল গায়ানা’, ‘লিটল হাইতি’ ও ‘লিটল ইয়েমেন’ থাকলেও ‘লিটল ইতালি’ নেই। নিউইয়র্কের মতো শহরের মানচিত্রে এমন একটি এলাকা বাদ পড়া অকল্পনীয়।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে বিষয়টি সমাধানের উদ্যোগ নেব। তা না হলে তারা যে হাজার হাজার কোটি ডলার পেতে চায়, যার বেশির ভাগই তারা সব সময় অপচয় করে, তার এক ডলারও আমরা পাঠাব না।’

ট্রাম্প অভিযোগ করেন, ‘যারা আমাদের দেশকে ঘৃণা করে, তারা ইতালীয়-আমেরিকান সম্প্রদায়কে মুছে যেতে দেখতে চায়।’

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে পর্যটন নির্দেশিকার অংশ হিসেবে মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল। এতে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর বিভিন্ন এলাকায় অবস্থিত অভিবাসী সম্প্রদায়ের ৩০টি এলাকার পরিচিতি তুলে ধরা হয়।

শহরটির মেয়র জোহরান মামদানি গত জুলাইয়ে জানিয়েছিলেন, মানচিত্রে ‘লিটল ইতালি’ যুক্ত করা হবে। একই সঙ্গে শহরের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর যথাযথ প্রতিফলন ঘটাতে আরও কিছু পরিবর্তন আনা হবে।

মামদানি বলেন, মানচিত্রটি ২০২৩ সালে তৈরি করা হয়েছিল। শহরটিতে থাকা ২০০টিরও বেশি জাতিগত সম্প্রদায়ের সবগুলোকে তালিকাভুক্ত করা এর উদ্দেশ্য ছিল না।

সিইসির বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে রেল যোগাযোগ বাতিল করল মোদি সরকার

ককরোচ পার্টির বিক্ষোভ ঠেকাতে ১০ অস্থায়ী আটককেন্দ্র প্রস্তুত করেছে মোদি সরকার

কে এই মোদিবিরোধী নেহা বোরা, যার প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে