হোম > বিশ্ব

আফগানিস্তানের কাবুল-কান্দাহার-পাকতিয়ায় পাকিস্তানের হামলা

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। এর কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলার খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যবর্তী দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি এ শহরগুলোর অবস্থান।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক কঠোর ভাষার পোস্টে তিনি এ ঘোষণা দেন।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সম্ভাব্য হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মুজাহিদের দাবি, পাকিস্তান দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে।

এর আগে আফগানিস্তান জানায়, রোববার সীমান্ত এলাকায় পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার জবাবে বৃহস্পতিবার গভীর রাতে তারা পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করে এবং এক ডজনের বেশি সেনাচৌকি দখল করে। অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে, তাদের রোববারের অভিযান ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পরিচালিত। ইসলামাবাদ আফগানিস্তানের সাম্প্রতিক হামলাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে সেনাচৌকি দখলের দাবি প্রত্যাখ্যান করেছে।

আরএ

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রচলিত যুদ্ধের সম্ভাবনা কতটুকু

কাবুলের পরিবেশ আপাতত শান্ত, জানালেন বাসিন্দারা

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের মাঝে থাকা ডুরান্ড লাইন নিয়ে বিতর্ক কেন

উত্তেজনা কমাতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আলোচনা

পাকিস্তানে হামলায় ৫৫ সেনা নিহত হওয়ার দাবি আফগানিস্তানের

পাকিস্তানের বিরুদ্ধে শরণার্থী শিবিরে হামলার অভিযোগ আফগানিস্তানের

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জাতিসংঘ দূতের মামলা

আফগানিস্তানের ২৭ সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে কাবুল-ইসলামাবাদের প্রতি ইরানের আহ্বান