হোম > বিশ্ব

থাইল্যান্ড–কম্বোডিয়া সংঘাত নিরসনে আসিয়ানের সক্রিয় ভূমিকার আহ্বান মালয়েশিয়ার

আতিকুর রহমান নগরী

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা প্রশমনে আসিয়ানকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। সোমবার কুয়ালালামপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে জানানো হয়, চলতি মাসের শুরুতে বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হলে উভয় দেশে পাঁচ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়। সহিংসতায় দুই পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নম পেন ও ব্যাংকক একে অপরের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে।

সরকারি হিসাব অনুযায়ী, রোববার পর্যন্ত থাইল্যান্ডে অন্তত ২২ জন এবং কম্বোডিয়ায় ১৯ জন নিহত হয়েছেন। সীমান্ত এলাকায় ট্যাংক, ড্রোন ও ভারী কামান ব্যবহার করে উভয় পক্ষই হামলা চালিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান বলেন, আসিয়ান সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও বৈশ্বিক সংযোগের প্রেক্ষাপটে এই সংঘাত শুধু আঞ্চলিক বিষয় নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ। বিশেষ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসিয়ানকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, লক্ষ্য কেবল উত্তেজনা কমানো নয়; বরং বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে আস্থা গড়ে তোলা এবং মতপার্থক্য সত্ত্বেও সংলাপের পথ উন্মুক্ত রাখা।

এসআর

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত