হোম > বিশ্ব

ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের জয়ে হতবাক বিশ্ব: শেহবাজ

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের জয় বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে। তার মতে, যুদ্ধে জয়ের চেয়ে বড় আর কিছুই নেই। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর জিও নিউজের।

যুদ্বে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেন তিনি। পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যের প্রশংসা করে বলেন, পুরো জাতি ঐক্যবদ্ধ ছিল, যা তাদের অসামান্য স্বীকৃতি এনে দিয়েছে।

গত মে মাসে ভারতীয় নিয়ন্ত্রণাধীন জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ৮৭ ঘণ্টাব্যাপী এই যুদ্ধে পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। এরমধ্যে ৩টি ছিল অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

নয়াদিল্লি দাবি পেহেলগামে সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের মদদ ছিল। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসলামাবাদ।

এদিকে, বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাঞ্জাব, সিন্ধু ও গিলগিট-বাল্টিস্তানে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশজুড়ে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেন।

এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ টিকিট ব্যবস্থা আধুনিকীকরণের জন্য রেল মন্ত্রণালয়ের প্রশংসা করেন। এসময় সব মন্ত্রণালয়কে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি এবং জনসেবা প্রদানে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।

আরএ

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর