হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল কলম্বিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে কলম্বিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত ড্যানিয়েল গার্সিয়া পেনা ওয়াশিংটন থেকে বোগোটায় ফিরে এসেছেন। কলম্বিয়াকে আর্থিক সহায়তা বন্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকির পর এমন পদক্ষেপ নিলো কলম্বিয়া। খবর আল জাজিরার।

গত রোববার ট্রাম্প রোববার জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কলম্বিয়াকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করা হচ্ছে। কারণ হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে বিরুদ্ধে মাদক উৎপাদনে সমর্থন দেয়ার অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি পেট্রোকে ‘অবৈধ মাদক নেতা’ বলে অভিহিত করেন।

ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন ‘আজ থেকে কলম্বিয়াকে এই অর্থ প্রদান বা অন্য কোনো ধরণের অর্থ প্রদান বা ভর্তুকি দেয়া হবে না।’

তিনি আরো বলেন, পেট্রো ‘মাদকের ব্যাপক উৎপাদনকে জোরালোভাবে উৎসাহিত করেছেন।’

জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই পেট্রোর সাথে মতবিরোধ দেখা দেয়। তবে সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে তাদের প্রকাশ্য দ্বন্দ্ব তীব্রতর হয়েছে।

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত