হোম > বিশ্ব

পর্তুগালে আবাসন সংকটের প্রতিবাদে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পর্তুগালে আবাসন সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার রাজধানী লিসবনের অন্যতম প্রধান সড়কে প্রতিবাদ মিছিলের পর সেখানে শতাধিক তাঁবু খাটিয়েছিলেন বিক্ষোভকারীরা ।

পরে শনিবার গভীর ভোরে তাঁবুগুলো উচ্ছেদ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

ইউরোপের অন্যতম তীব্র আবাসন সংকটে ভুগছে পর্তুগাল। ২০১৭ সালের পর দেশটিতে বাড়ির দাম দ্বিগুণের বেশি বেড়েছে। নতুন চুক্তিতে বাড়িভাড়াও প্রায় দ্বিগুণ হয়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন তরুণেরা।

শনিবার হাজারো মানুষের বিক্ষোভ মিছিলের পর লিসবনের রোসিও স্কয়ারে শতাধিক তাঁবু স্থাপন করেন আন্দোলনকারীরা। শনিবার রাত ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাঁবু সরিয়ে দেয় পুলিশ। এর আগে মঙ্গলবারও একই স্থানে একটি শিবির উচ্ছেদ করা হয়েছিল।

ব্যাংক অব পর্তুগালের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ৩ লাখ বাড়ির ঘাটতি রয়েছে। আবাসন আইন সংশোধনের প্রস্তাব বাতিল, উচ্ছেদ সহজ করার উদ্যোগ বন্ধ এবং নতুন ভাড়ার চুক্তিতে ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

আবাসন সংকটের প্রতিবাদে বেলজিয়াম, ফ্রান্স, ইতালি ও স্পেনেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।

সূত্র: রয়টার্স

আরএ

হজের ইতিহাস তুলে ধরতে বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা

স্কুলে বোমা আছে, ছাত্রীর ইমেইলের পর যা ঘটল

যুক্তরাষ্ট্রে মুহাম্মদ ও মরিয়ম নামের জনপ্রিয়তা বাড়ছে

নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন

রিয়াদে ড্রোন হামলা, প্রতিহত করার দাবি সৌদি জোটের

ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ৮ লাখ মানুষ, সাধারণ ধর্মঘটের হুঁশিয়ারি

‍হুথিদের বিরুদ্ধে এক দিনে ৭৩৬ অভিযান, হতাহত ৩০৭

নাইজেরিয়ায় গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

ইউরোপজুড়ে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে জেন-জি, কেন এত ক্ষুব্ধ তরুণেরা