হোম > বিশ্ব

পারস্য উপসাগরে ‘শত্রুপক্ষের’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে ‘শত্রুপক্ষের’ একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে বিমানটি ঠিক কোন দেশের, বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, কেশম দ্বীপের দক্ষিণে দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটি হেনগাম ও কেশম দ্বীপের মধ্যবর্তী উপসাগরে গিয়ে পড়ে। যুদ্ধবিমানটি হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের মধ্যবর্তী স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে পারস্য উপসাগরের গভীরে তলিয়ে গেছে।

সূত্র: আনাদোলু

আরএ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি