হোম > বিশ্ব

ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং জনতা দলের (সেক্যুলার) বহিষ্কৃত নেতা প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। একই সঙ্গে তাকে ১১ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

শনিবার বিচারক সন্তোষ গজানম ভাট এ রায় ঘোষণা করেন। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর।

প্রতিবেদনে বলা হয়, প্রজ্বলের (৩৪)বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্ণাটকের হাসান জেলার একটি খামারবাড়িতে কর্মরত এক নারী গৃহকর্মীকে জোরপূর্বক আটকে রেখে একাধিকবার ধর্ষণ ও যৌন নিপীড়ন করেন। ভিকটিমকে ভয় দেখাতে ধর্ষণের দৃশ্য ভিডিও করে রাখারও প্রমাণ পাওয়া যায়। শুক্রবার আদালত তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার শুনানিতে সাজা ঘোষণা করা হয়।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত ছিল একটি পেনড্রাইভ, যা লোকসভা নির্বাচনের মাত্র ছয় দিন আগে জনসমক্ষে আসে। ওই পেনড্রাইভে রেভান্নার যৌন নিপীড়নের একাধিক ভিডিও থাকার দাবি করা হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরই জেডিএস তাকে দল থেকে বহিষ্কার করে।

রেভান্না সব অভিযোগ অস্বীকার করেছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার তিনি আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং শাস্তি কমানোর জন্য অনুরোধ জানান। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

তবে বিচারক তার দাবি প্রত্যাখ্যান করেন। চার্জশিট, সাক্ষ্যপ্রমাণ ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আদালত মত দেন, প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তার অপরাধ সমাজে ভীতিকর বার্তা দিচ্ছে। তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের জুন থেকে ১৯৯৭ সালের এপ্রিল পর্যন্ত ভারতের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এইচডি দেবগৌড়া। এর আগে ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কর্ণাটকের ১৪তম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন