হোম > বিশ্ব

মার্কিনিদের সমর্থন চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকানদের সমর্থন চেয়েছেন। এক ভিডিওতে আমেরিকানদের উদ্দেশ্যে ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি এই সমর্থন চান।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ২৫০ বছর ধরে ‘স্বাধীনতা রক্ষা’ করা যুক্তরাষ্ট্রের সেনা ও নারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

নেতানিয়াহু বলেন, ইসরাইলি সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের ‘স্বাধীনতা রক্ষা’ করছে। ইরানি শাসনকে তিনি ‘অত্যাচারী’ বলে উল্লেখ করেন।

‘ আমাদের শত্রু, আপনাদের শত্রু। আমরা যা করছি, তা করে আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি- যা আজ হোক বা কাল হোক আমাদের সকলের জন্য হুমকিস্বরূপ’ বলেন নেতানিয়াহু।

প্রমাণ উল্লেখ না করে তিনি বলেন, ইসরাইল পদক্ষেপ না নিলে ইরান তাদের প্রক্সি হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতো।

“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাদের জনগণ এবং বিশ্বের আরো অনেকের স্পষ্ট সমর্থনে ইসরাইল এটি করছে,’ বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন