হোম > বিশ্ব

আসিম মুনিরকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলায় ইমরান খানকে যা বলল সেনাবাহিনী

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে অভিহিত করেছেন। ইমরান খান ও তার দলের সেনা বিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। শরিফ চৌধুরী বলেন, ইমরান খানের আচরণ জাতীয় নিরাপত্তা জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। খবর জিও নিউজের।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়া, অস্থিরতা উস্কে দেয়া এবং ক্রমাগত সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন।

পিটিআই প্রতিষ্ঠাতার কথা উল্লেখ করে আইএসপিআর প্রধান বলেন, যিনি সশস্ত্র বাহিনী বা তাদের নেতৃত্বের ওপর আক্রমণ করে সে প্রকৃতপক্ষে ‘অন্য দেশের সেনাবাহিনীর জন্য জায়গা তৈরি করছে’।

কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতার কথা উল্লেখ করে আইএসপিআর প্রধান বলেন, ‘তার অহংকার এবং আকাঙ্ক্ষা এতটাই বেড়ে গেছে যে তিনি এখন বলেন তার বাইরে আর কিছুই নেই - এমনকি পাকিস্তানও না।’

তিনি বলেন, ভারতীয়, আফগান এবং কিছু আন্তর্জাতিক মিডিয়া ইমরান খানের বক্তব্য ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে।

আরএ

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ ঘোষণা

ইরাকের কুর্দিস্তানে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: জ্যেষ্ঠ কর্মকর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ট্রাম্প

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

যুদ্ধে মা-বাবা ও স্ত্রী-সন্তান হারিয়েছেন মুজতবা খামেনি

লেবানন সীমান্তের কাছে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা

লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬

ইরানের ড্রোন মোকাবিলায় সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ: জেলেনস্কি